মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জামালপুরে দুই মাদক কারবারি গ্রেফতার

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৩৬ বার পঠিত

জামালপুরের সদর উপজেলায় হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ডাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-ময়মনসিংহের ফুলপুর উপজেলার হোসেনপুর মধ্যপাড়া এলাকার মৃত রফিক মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২৮) ও একই উপজেলার মৃত সবুজ মিয়ার ছেলে মো. ইসমাইল হোসেন (৩৫)।

রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডাকপাড়া এলাকা অভিযান চালিয়ে দুই কারবারিকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে হেরোইন, নগদ টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়। জব্দ হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা।

আটকদের জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা আশিক উজ্জামান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com