সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বড় ভাইকে হত্যা মামলায় ‌ছোট ভাই‌য়ের যাবতজীবন

দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২১৮ বার পঠিত

ময়মনসিংহে বড় ভাইকে হত্যার দায়ে আকবর আলী নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে জেলার বিশেষ ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহাদত হোসেন এ আদেশ দেন।

চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক ঝুটন কুমার বর্মণ নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জামিনে মুক্ত থাকা আকবর আলীর উপস্থিতিতে তার বড় ভাই আক্তার আলী হত্যা মামলার রায় ঘোষণা করেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, জেলার মুক্তাগাছায় জয়দা গ্রামে জমি নিয়ে দুই ভাই মো. আক্তার আলী ও ছোট ভাই আকবর আলীর প্রায় প্রতিদিন কলহ লেগে থাকত। ঘটনার দিন ২০১৬ সালের ৩১ জুলাই রাত তিনটার দিকে দুই ভাইয়ের মাঝে ঝগড়া হয়। এ সময় বড় ভাই আক্তার আলী ঘর থেকে না বের হওয়ায় দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে আঘাত করেন আকবর আলী। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে মুক্তাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পর ভাইকে হত্যার অপরাধে ছোট ভাইকে পুলিশে সোপর্দ করেন প্রতিবেশীরা। পরদিন আকবর আলীর ছেলে শফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তাগাছা থানায় চাচা আকবর আলীকে আসামি করে মামলা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষে শিব্বির আহমেদ লিটন মামলাটি পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com