মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানীতে ৩০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৬৪ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল থানা ও তুরাগ থানা এলাকা থেকে ইয়াবার একটি বড় চালানসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগের একটি দল।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইয়াছিন, মোঃ আলী হোসেন ও মোঃ হাবিবুল্লাহ। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মুহম্মদ মনিরুজ্জামান ডিএমপি নিউজকে জানান, শুক্রবার (১৩ জানুয়ারি ২০২৩ খ্রি.) হাতিরঝিল তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, কতিপয় মাদক কারবারি হানিফ পরিবহনের একটি বাসযোগে ইয়াবাসহ বিশ্ব ইজতেমা যাত্রীদের সাথে চট্টগ্রাম হইতে ঢাকার ইজতেমা ময়দানের দিকে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম হাতিরঝিল থানার চৌধুরীপাড়া এলাকার বাটা জুতা দোকানের সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত বাসটি আসলে পুলিশের মাইক্রোবাস দিয়ে ব্যারিকেড দিলে বাসটি রেখে পালানোর সময় ইয়াসিন ও আলীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে বাসটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিনে অপর এক অভিযানে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য মতে তুরাগ থানার কামারপাড়া এলাকায় তাদের অপর সহযোগী হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিএমপি নিউজকে তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com