রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিইউজের উদ্বেগ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২১২ বার পঠিত

সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে কক্সবাজারের একটি আদালতে মানহানির মামলা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

বুধবার (১১ জানুয়ারি) ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

নেতারা বলেন, কোনো সংবাদ প্রকাশ হলেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতিতে দাঁড়িয়েছে। সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা অব্যাহত রয়েছে। সত্য প্রকাশ করলেই একটি মহল নানাভাবে সাংবাদিক ও সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে। সত্য সংবাদ পরিবেশনে দেশের সংবাদমাধ্যম ও সাংবাদিকরা প্রতিজ্ঞাবদ্ধ। এ ধরনের হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের সত্য প্রকাশ রোধ করা যাবে না।

সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা ও হয়ারানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে তারা বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

সংবাদ প্রকাশের জেরে একশ কোটি টাকার মানহানির অভিযোগ এনে গত ৯ জানুয়ারি কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সদর) এ মামলা করেন স্থানীয় একটি দৈনিক পত্রিকার সাংবাদিক শফিউল্লাহ শফি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com