রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

টঙ্গী চৌরাস্তায় বাসের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৮৩ বার পঠিত

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় অন্তরা আক্তার (১৮) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অন্তরা আক্তার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

তার বাবা বলেন, আমি একজন পোশাক শ্রমিক, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলে এসএসসি পরীক্ষার্থী ছিল। আজ দুপুর ১টার দিকে রাস্তা পারাপার সময় হঠাৎ দ্রুতগামী একটি বাস সজোরে ধাক্কা দেয় তাকে। এতে আমার মেয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় সিটকে পড়ে। পরে আমরা খবর পেয়ে আমার মেয়েকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যায়, অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com