মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের ত্রিশালে পাঁচটি টি অবৈধ ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে ৫টি ইটভাটা মালিককে সর্বমোট ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। ত্রিশাল থানা পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নের্তৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল ইসলাম।

এসময় আইন অমান্য ও কোন নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে প্রতিটি ইটভাটার মালিককে জরিমানা করা হয় এবং অভিযান চলাকালে এক্সক্যাভেটর মেশিন দিয়ে দুটি অবৈধ ইটভাটাকে ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এই অভিযানে হামিদ ব্রিকস কে ৬ লাখ, দোয়েল ব্রিকসকে ৬ লাখ, এম জে এ ব্রিকসকে ৪ লাখ, আলম ব্রীকস কে ৬ লাখ এবং জাহিদ ব্রীকস কে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান প্রসঙ্গে ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক রুবেল মাহমুদ জানান, এই ইটভাটা কর্তৃপক্ষদের বিরুদ্ধে আইন ভঙ্গ করে অবৈধভাবে ইটভাটার পরিচালনার অভিযোগে পরিবেশ আইনে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হয়েছে। এধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com