সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাংলাদেশ ‘সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন’: বিশ্বব্যাংক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পঠিত

বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক বিগত বছর গুলোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে বিভিন্ন ফ্রন্টে ‘সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি ব্যাখ্যা করেন, জিডিপি প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্যের হার হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ একটি ‘সত্যিকারের বিশ্ব চ্যাম্পিয়ন’।

বিশ্বব্যাংকের নবনিযুক্ত কান্ট্রি ডিরেক্টর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে তার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

সেক বলেন, এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা অনেক ভালো। মহামারি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপেরও ভূয়সী প্রশংসা করেন তিনি।

বিশ্বব্যাংককে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে নদীপথ ও নদী ভিত্তিক অর্থনীতির মতো অনেক গুরুত্বপূর্ণ খাত রয়েছে যেখানে বিশ্বব্যাংক কাজ করতে পারে।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com