মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বিশ্ব ইজতেমা প্রাঙ্গনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে-আইজিপি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ১৬১ বার পঠিত

 

পু‌লিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বিশ্ব ইজতেমা নিরাপদে ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সকলের সাথে সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে আমরা একযোগে কাজ করছি।

আজ (১১ জানুয়ারি ২০২৩ খ্রি.) সকালে গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং বিদেশি মেহমানদের আবাসস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন  আইজিপি।

অইজিপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে ইজতেমা আয়োজনের জন্য ১৬০ একর জমি দিয়েছিলেন। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ইজতেমায় আগত মুসল্লিদের সেবার মান বাড়াতে এখানে ভৌত অবকাঠামোগত উন্নয়ন এবং পরিবেশ সুন্দর ও নিরাপদ করেছেন।

অইজিপি আরো বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং ঢাকা জেলা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। বিভাগ অনুযায়ী গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

আইজিপি বলেন, ইজতেমা মাঠের নিরাপত্তায় এখানে ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম রয়েছে। পুলিশ পোশাকে ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। খিত্তাভিত্তিক নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এছাড়া, র‍্যাবের হেলিকপ্টার নিরাপত্তা টহলে নিয়োজিত থাকবে।

তিনি বলেন, ইজতেমায় আগত বিদেশি নাগরিকদের সুবিধার্থে ইমিগ্রেশন বিভাগ এবং ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নিয়েছে।

 

ইজতেমায় আগত মুসল্লিদের প্রয়োজনীয় সহযোগিতার জন্য  কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করার জন্য অনুরোধ জানান আইজিপি।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তাবলীগের উভয় পক্ষের মুরব্বিদের সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করেছেন। তাদের সাথে আমারাও সভা করেছি। উভয় পক্ষই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইজতেমা পালন করবেন বলে আমাদের কথা দিয়েছেন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। আমাদেরকে চ্যালেঞ্জ মোকাবেলা করেই প্রতিনিয়ত কাজ করতে হয়। প্রশিক্ষণ ও অভিজ্ঞতালব্ধ জ্ঞান দিয়ে যে কোন চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে।

এসময় ‘নিরাপত্তা পরিকল্পনা’ পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়।

বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং তাবলীগের মুরুব্বিগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ১৩-১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ২০-২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com