মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নৌকাকৃতি এলইডি বাতিতে আলোকিত ময়মনসিংহ নগরী

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নগরীর শম্ভুগঞ্জ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ বাজার গোলচত্বর পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে রবিবার থেকে জ্বলে উঠেছে নৌকাকৃতি দৃষ্টিনন্দন আধুনিক এলইডি সড়কবাতি।

রবিবার সন্ধ্যা ৬ টায় ৩২ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ ব্রিজ উত্তর পাড় এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আধুনিক সড়কবাতি স্থাপন প্রকল্পের আওতায় এ সড়কবাতি উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সড়ক আলোকিতকরণ প্রকল্পের প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সড়ক আরও আলোকিত হয়ে উঠবে।

তিনি আরও বলেন, করোনা ও বৈশ্বিক সংকটে উন্নয়ন বাধগ্রস্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ সংকটও কেটে যাবে।

এ সময় ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এমদাদুল হক মন্ডল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মোছাঃ ফারজানা ববি কাকলি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com