মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নেত্রকোনার কলমাকান্দায় প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক ও কম্বল বিতরণ

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১৫ বার পঠিত

নেত্রকোনা কলমাকান্দায় আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন তিনটি প্রকল্প এলাকার দুস্থ, অসহায় এবং সুবর্ণ কার্ডধারীসহ প্রতিবন্ধীদের অনুদানের চেক ও নগদ আর্থিক সহায়তাসহ শীতার্ত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ ক‌রেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস।

এছাড়াও “বাল্যবিবাহ প্রতিরোধ টিম” অপরাজিতা কিশোরী সদস্যদের মধ্যে ৩০টি বাইসাইকেল বিতরণ করেন তি‌নি।

বুধবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত কর্মসূচীগু‌লো উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উপ‌স্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, ওসি মো.আবুল কালাম, নেত্রকোণার ইউএনডিপি সমন্নয়কারী আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি অফিসার মো. ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. লতিফুর রহমান, উপজেলা প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রেজাউল করিম, একাডেমিক সুপার ভাইজার তারিকুল ইসলাম ও কলমাকান্দা প্রেস ক্লাব সেক্রেটারী মো: ফখরুল আলম খসরু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com