মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নেত্রকোনায় ভাসমান ও ছিন্নমু‌লের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২১০ বার পঠিত

গত সপ্তাহ থে‌কে নেত্রকোনায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় শীত নিবারণে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে দুর্ভোগে রয়েছেন ভাসমান ও ছিন্নমূল মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের দুর্বিষহ কষ্টের কথা ভেবেই মঙ্গলবার রাতে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যান নেত্রকোনার জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নেত্রকোনায় এ বছর ৪৪ হাজার ৬০০ কম্বল দেওয়া হয়েছে। এরই মধ্যে এসব কম্বল জেলার ৮৬টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভায় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এর বাইরে যারা সরকারি শীতবস্ত্র পাননি আমরা তাদের মধ্যে কম্বল পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ পরে জেলা শহরের পারলা বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও রাজুরবাজার বেড়িবাঁধ এলাকায় শীতে কাঁপতে থাকা ভাসমান ও ছিন্নমূল অসহায় মানুষদের দুই শতাধিক কম্বল বিতরণ করেন।

এ সময় নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা আক্তারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠেন অসহায় মানুষগুলো। এ সময় তারা জেলা প্রশাসকের জন্য মঙ্গল কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com