বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শেরপুরে শীতার্ত মানুষের পাশে বারী রুমী

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭ বার পঠিত

শেরপুরের শ্রীর্বদী ও ঝিনাইগাতী তিন আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এম.এ বারীর ছেলে আলহাজ্ব মোহসিনূল বারী রুমি শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের শেরপুর তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মোহসিনূল বারী রুমি দুই উপজেলার ছিন্নমূল, অসহায়, হতদরিদ্র দুই হাজার মানুষের পাশে শৗতবস্ত্র কম্বল নিয়ে ১৭টি ইউনিয়নে নিজেই বিতরণ করছেন।

মঙ্গলবার বিকালে ঝিনাইগাতী ধানশাইল ইসলামিয়া দাখিল মাদরাসা ও বাকাকুড়া স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মানুষের পাশে দাঁড়িয়েছি। যতদিন বাংলাদেশ শেখ হাসিনার হাতে থাকবে ততদিন কাউকে না খেয়ে মরতে এবং দূর্ভিক্ষের কবলে পড়তে হবে না।

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন- যুব নেতা রকিবুল হাসান রুকন, রবি, জুয়েল, রিপন, কাংশা ইউপির সাবেক চেয়ারম্যান আনার উল্লাহ, যুবলীগ ইউনিয়ন সভাপতি সামছ উদ্দিন ও আব্দুল হালিম প্রমুখ। শীতার্ত মানুষেরা হাতে কম্বল পেয়ে-বেশ খুশি হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com