মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সান্তাহারে বিনা মূল্যে চক্ষু চি‌কিৎসা সেবা

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৪৬ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার পৌরসভার অধিনস্ত পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত ইয়ার্ড কলোনী নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে মঙ্গলবার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতাল-নওগাঁ শাখার ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও স্বল্পমূল্যে অপারেশন ক্যাম্প সম্পন্ন হয়েছে।

আজ ৩ রা জানুয়ারি রোজ মঙ্গলবার সান্তাহার পৌর শহরের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জনাব আলা উদ্দিনের সহযোগিতায় অনুষ্ঠিত ক্যাম্পে রুগী দেখেন ডাঃ রাসেল আহমেদ। এ সময় সহকারি প্রোগ্রাম ম্যানেজার মারুফ হাসান চৌধুরী, ক্যাম্প অর্গানাইজার জাহাঙ্গীর আলমসহ সেবা সংস্লিষ্ট নার্স, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উক্ত ক্যাম্পে দুই শতাধিক চক্ষু রোগীকে সেবা প্রদানসহ নানা ধরনের পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com