মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৌরীপুরে উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত

‌দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২০৫ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে রবিবার (২৫ ডিসেম্বর) উৎসব মুখর পরিবেশে বড়দিন পালিত হয়েছে। এদিন সকালে গৌরীপুর পৌর শহরের পশ্চিম ভালুকায় উপজেলার প্রধান ব্যাপ্টিস্ট চার্চে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়দিনের শুভেচ্ছা বার্তা সম্বলিত কেক নিয়ে হাজির হন ইউএনও। পরে কেক কেটে বড়দিনের শুভ সূচনার মাধ্যমে উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার (পূর্ব) ব্যাপ্টিস্ট চার্চের সিনিয়র সহ সভাপতি হিউবার্ট চক্রবর্তীসহ আরও অনেকেই।

ইউএনও হাসান মারুফ সাংবাদিকদের বলেন- গৌরীপুরে উৎসব ও আনন্দমুখর পরিবেশে খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গীর্জায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

হিউবার্ট চক্রবর্তী বলেন- সত্য, সুন্দর, কল্যাণ ও মানবতার জয় ঘোষণা করতে এ দিনে জন্ম গ্রহণ করেছিলেন যিশু খ্রিস্ট। দেশের অগ্রগতি, শান্তি, সম্প্রীতির জন্য বিশেষ প্রার্থনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com