মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চৌদ্দগ্রাম উপ‌জেলা আওয়ামীলীগে আসছে নতুন নেতৃত্ব- বাদ পড়তে পারেন হাসান ভূঁইয়া

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৬৪৭ বার পঠিত

দীর্ঘ ১৮ বছর ধরে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলী‌গের সভাপতির পদে বহাল আবদুস ছোবহান ভূইয়া হাসান। নামে সভাপতি হলেও রাজনী‌তির মাঠে দলীয় কর্মকান্ডে তাকে দেখা যায় না। বিশেষ বিশেষ দিবস ও অনুষ্ঠান ছাড়া দলীয় নেতা-কর্মীরা কোন প্রয়োজ‌নে তাকে খোঁজ ক‌রে দেখা পান না‌ – অ‌ভি‌যোগ চৌদ্দগ্রা‌ম আওয়ামীলীগসহ তৃণমু‌লের নেতাকর্মী‌দের।

চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের পদে দলের ত্যাগী নতুন কাউকে মূল্যায়নের লক্ষ্যে আসতে পারে নতুন মুখ। বাদ পড়তে পারেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুস ছোবহান ভূইয়া হাসান। তার বিরুদ্ধে রয়েছে অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগ।

মাসের বেশির ভাগ সময়ই অফিসে অনুপস্থিত, প্রায় ১৮ বছর ধরে উপজেলা সভাপতির পদটি আকড়ে ধরে রেখেছেন তিনি। নামে সভাপতি হলেও মাঠে দলীয় কর্মকান্ডে তাকে দেখা যায় না। বিশেষ বিশেষ দিবস ছাড়া দলীয় নেতা-কর্মীরা তাকে খুঁজেই পান না।

চৌদ্দগ্রাম উপজেলার ত্যাগী নেতা-কর্মীরা বলেন, একজন মানুষ আর কত সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। তিনি একসাথে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের মত গুরুত্বপূর্ন দুইটি পদ দখল করে রেখেছেন। আর সরকারি গাড়ি ঢাকায় ব্যবহার করেন তার আদম ব্যবসার কাজে। অনেক তো হলো এবার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে নতুন কাউকে মনোনীত করার জন্য তারা চৌদ্দগ্রামের অভিভাবক সাবেক সফল রেলপথমন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: মুজিবুল হক এমপির নিকট দাবী জানান।

এছাড়াও এই উপজেলা চেয়ারম্যানের সময়কালে সরকারের বরাদ্দকৃত টি-আর,কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প বাস্তবায়ন না করে কাগজে কলমে বাস্তবায়ন দেখিয়ে বহু প্রকল্পের টাকা নয়-ছয় করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন চেয়ারম্যান অভিযোগ করে বলেন, উপজেলা চেয়ারম্যান প্রত্যেকটি কাজ তার প্রছন্দমত লোকদের দিয়েছেন। এছাড়াও বেশকিছু কাজ তার ভাতিজাকে দিয়ে সম্পাদন করেছেন।

উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নিয়মিত অফিস না করা, নিয়ম বর্হিভূতভাবে ঢাকায় নিয়ে সরকারি গাড়ী নিজ ব্যক্তিগত আদম ব্যবসার কাছে ব্যবহার, ক্ষমতা না থাকার পরও একাধিক বহুতর ভবন নির্মানের অনুমতি প্রদান সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

দলীয় কর্মসূচীতে অংশ গ্রহণ না করা, সাংগঠনিকভাবে দলকে সু-সংগঠিত করতে কাজ না করা, দলীয় নেতা-কর্মীদের অবমূল্যান করার কারনে তৃনমূলের নেতা-কর্মীদের দাবী আগামী কমিটিতে উপজেলা আওয়ামীলীগের সভাপতির পদ থেকে আবদুস ছোবহান ভূইয়া হাসানকে বাদ দিয়ে নতুন কাউকে দায়িত্ব দেয়ার প‌ক্ষে মতামত ব্যক্ত ক‌রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com