সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিজয় দিব‌সে বিএসএফ‌কে মি‌ষ্টি দিল বি‌জি‌বি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮৫ বার পঠিত

আজ ৫১তম বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্ত চেকপোস্টে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বি‌জি‌বি বিএসএফ ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় এ মিষ্টি বিনিময় করা হয়।

ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর সুরেশ চন্দ্রের হাতে মিষ্টি ও প্রীতি উপহার তুলে দেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুবুর রহমান। বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় দুই দেশের কর্মকর্তারা কুশল বিনিময় করেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুবুর রহমান বলেন, সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি এবং বিএসএফ এমন উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com