বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজধানী‌তে বাসচাপায় গুরুতর আহত সাংবা‌দিক ইকরাম

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৯ বার পঠিত
আহত সাংবা‌দিক ইকরাম

রাজধানী খিলক্ষেতে তুরাগ পরিবহনের একটি বাসের চাপায় গুরুতর আহত হয়েছেন নিউজ পোর্টাল বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরাম-উদ দৌলা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোটরসাইকেলে করে মিরপুরে বাসায় ফেরার পথে খিলক্ষেত লা মেরিডিয়ান হোটেলের সামনের সড়কে পেছন থেকে যাত্রীবাহী তুরাগ বাসটি তাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।

বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট আবাদুজ্জামান শিমুল জানান, তার বাসা মিরপুরে। কোনো কাজে তিনি মোটরসাইকেল নিয়ে খিলক্ষেত দিয়ে যাচ্ছিলেন। তখনই তুরাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন তিনি।

চিকিৎসকের বরাতে ঢামেক হাসপাতালে উপস্থিত সাংবাদিক শিমুল জানান, ইকরামের পাঁজরের পাঁচটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।এ বিষয়ে খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘাতক যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com