সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লা চৌদ্দগ্রা‌মে র‌্যা‌বের অ‌ভিযা‌ন- দেশীয় অস্ত্রসহ হাতুড়ি গ্রুপের ৫ সদস্য গ্রেফতার

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ২১৩ বার পঠিত

কুমিল্লা চৌদ্দগ্রামের দূর্গাপুর এলাকা থে‌কে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ‘হাতুড়ি গ্রুপ’ এর মূল হোতা মেহেদী হাসান সুজন @ক্যাডার সুজনসহ পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

র‌্যাব সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি আভিযানিক দল শনিবার (১০ ডিসেম্বর) সকালে চৌদ্দগ্রাম থানাধীন দূর্গাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২ টি চাপাতি, ০৩ টি সুইচ গিয়ার, ০২ টি শর্টগানের কার্তুজ, ০১ টি ছোরা, ০৪ টি লোহার রড, ০৩ টি হাতুড়ি ও ০৩ টি লাঠি উদ্ধার করা হয়।

আটক হওয়া ‘হাতুড়ি গ্রুপের সদস্যরা হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দূর্গাপুর গ্রামের মোঃ আমির আলীর ছেলে মেহেদী হাসান সুজন ওরফে ক্যাডার সুজন (২৫) ও একই গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে মোঃ ফারুক হোসেন (২৫) ও মৃত. তরব আলীর ছেলে মোঃ ইসমাইল হোসেন (৩৫), একই থানার ধনিজকরা গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে মোঃ তারিকুল ইসলাম@তারেক (২০) এবং একই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে মোঃ জাকির হোসেন (২০)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া সদস্যরা র‌্যাবকে জানায়, তারা সকলেই ‘হাতুড়ি গ্রুপ’ এর সক্রিয় সদস্য।

তারা দেশীয় অস্ত্রের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে মারামারি, চাঁদাবাজি, ত্রাস সৃষ্টিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সম্পাদন করে থাকে। আরো জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রুপের মূলহোতা মেহেদী হাসান সুজন@ক্যাডার সুজনের বিরুদ্ধে পূর্বে ফেনী জেলার সদর থানায় হত্যাচেষ্টার একটি মামলা রয়েছে এবং সে এই মামলার এজাহারভুক্ত প্রধান আসামী। বিজ্ঞ আদালত উক্ত মামলায় ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নাগ‌রিক খবর‌কে নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com