সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নড়াই‌লে ইউ‌পি ছাত্রলীগ নেতা‌কে কু‌পি‌য়ে হত‌্যা

নড়াইল সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০২ বার পঠিত
নিহত ছাত্রলীগ নেতা রেজওয়ান

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম ওরফে রেজোয়ানকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে দিঘলিয়া বাজারের চৌরাস্তায় এ ঘটনা ঘটে। নিহত রেজোয়ান উপজেলার কুমড়ি গ্রামের মৃত সাইফুল শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলাম রেজোয়ানের সাথে একই গ্রামের বদিয়ার খানের ছেলে সোহেল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার সন্ধ্যায় রেজোয়ান দিঘলিয়া বাজারের চৌরাস্তায় মুকুলের চায়ের দোকানে যান। দোকান থেকে বের হয়ে ফকিরের বাড়ির সামনে পৌঁছালে সোহেল খানসহ সাত-আটজনের একদল যুবক মোটরসাইকেলে এসে ধারালো অস্ত্র দিয়ে রেজোয়ানের হাত-পা-সহ শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

এলাকাবাসী তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে নড়াইল সদর হাসপাতালে পাঠান। পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজোয়ানকে মৃত ঘোষণা করেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com