শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

‌নোয়াখালীর সেনবা‌গে গৃহবধু‌কে গণধর্ষণ: গ্রেফতার ৫

‌সেনবাগ প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮১ বার পঠিত
প্রতিকী ছ‌বি

নোয়াখালীর জেলার সেনবাগে অসহায় এক গৃহবধূকে (৩২) গণধর্ষণের অভিযোগে ইউপি সদস্যসহ ৫ জন‌কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার গ্রেফতারকৃত আসা‌মি‌দের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে ১১ জনকে আসামি করে সেনবাগ থানায় মামলা করলে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন- উপজেলার বীজবাগ ইউনিয়নের ইউপি সদস্য আবু বক্কর ছিদ্দিক, মাসুদ, ইয়াছিন, আব্দুল হক মাস্টার, ওবায়দুল হক।সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গত ৭-৮ দিন আগে ওই গৃহবধূ পারিবারিক কলহের জের ধরে কোম্পানীগঞ্জে তার বাবার বাড়ি চলে যান। পরে ৫ সেপ্টেম্বর তার স্বামীর বন্ধু দিদারকে বিষয়টি জানাতে ফেনীতে যান ওই গৃহবধূ। একপর্যায়ে দিদার রাতে তাকে সেনবাগে তার স্বামীর বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে ফেনী থেকে সেনবাগ নিয়ে আসেন। কিন্তু তাকে তার স্বামীর বাড়িতে পৌঁছে না দিয়ে দিদার একটি নির্জন স্থানে নিয়ে যান। পরে সেখানে দিদারসহ আরও তিনজন তাকে ধর্ষণ করে। এ ঘটনায় পু‌লিশ  ৫ জন‌কে গ্রেফতার ক‌রে আদাল‌তে প্রেরন ক‌রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com