বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের গৌরীপুরে সশস্ত্র বাহিনী দিবস পালিত

দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১৮৮ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা সশস্ত্র বাহিনী ঐক্য পরিষদ আয়োজনে ২১ নভেম্বর সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বেলা এগারোটায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতাপাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

এ সময় সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন। তিনি বলেন- ঐক্য সততা শৃংখলা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজের অসহায় মানুষের পাশে কাজ করাই সংগঠনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তিনি তার বক্তব্য শেষে সকল সদস্যদের হাতে অসমাপ্ত আত্মজীবনী উপহার হিসেবে তুলে দেন

এতে আরও উপস্থিত ছিলেন-বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবুল বাশার, সাবেক ওয়ারেন্ট অফিসার ফজলুল হকসহ আরও অনেকে। আলোচনা সবাইকে সাফল্য মণ্ডিত করার জন্যসহ সকল অবসরপ্রাপ্ত সেনা সদস্যগন ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com