মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ত্রিশালে সড়ক দূর্ঘটনায় নিহত ৫ জনের পরিচয় মিলেছে

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ২০৪ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুই দম্পত্তিসহ সিএনজি চালক নিহত হয়েছে। গত রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল এলাকায় ত্রিশাল গামী সিএনজি ও বালিডাড়া গামী একটি ট্রাক (ময়মনসিংহ ট ১১-২৪০) মুখোমুখি সংঘর্ষে সএনজি দুমড়ে মুচড়ে গেলে সিএনজিতে থাকা দুই দম্পতি ও সিএনজি চালক ঘটনাস্থলেই নিহত হয়। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছে।

নিহতরা হলেন-জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উজানচং নওপাড়া অঞ্চলের আব্দুল মজিদের ছেলে নিজামুদ্দিন (৪৫), তার স্ত্রী হোসনা বেগম (৩৫), ফুলবাড়িয়া উপজেলার রাধাখানাই ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র জাকির হোসেন (৩০) তার স্ত্রী খাইরুন নেছা (২৬) ও সিএনজিচালক এনামুল (৩০)।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, এ ঘটনায় ট্রাক চালক উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামের রজব আলীর ছেলে তাফাজ্জল হোসেনকে ট্রাকসহ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com