মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৌরীপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২০৮ বার পঠিত

‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ । আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনটি উপলক্ষে সকালে সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলায় তিনদিন ব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে। এ সময় ঢাকায় কেন্দ্রীয়ভাবে নানা অনুষ্ঠান ছাড়াও দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ফায়ার স্টেশনে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

গৌরীপুর উপজেলায় সেবা সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন গৌরীপুর অফিসার ইন চার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, ফায়ার ফাইটাররাই বাস্তব জীবনের সত্যিকারের সাহসী মানুষ। অগ্নি দুর্ঘটনা রোধে মানুষকে সচেতন করতে আমাদের কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com