মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নেত্রকোনায় টোল আদায় নিয়ে দু- গ্রুপের সংঘর্ষ,আহত ৩৫

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ২০২ বার পঠিত

নেত্রকোনায় টোল আদায় নিয়ে দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হ‌য়। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা পৌর সদরের রেল স্টেশন এলাকায় এই ঘটনাটি ঘটেছে। 

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত দুইজনকে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বিরামপুর এলাকার এক অটোরিক্সা চালক রোগী নিয়ে একই উপজেলার অদর্শনগর এলাকায় যাচ্ছিল। এসময় ওই এলাকার অটো চালকরা ২০ টাকা টোল দাবী করে। চালক টোল দিতে অস্বীকার করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে উভয় পক্ষের মাঝে মারামারি ও ইট পাটকেল ছুঁড়াছুড়ি শুরু হয়। 

এতে উভয় পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়। প্রায় ৩০টি অটোরিক্সাসহ বেশ কয়েকটি দোকানপাট ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পু‌লিশ ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌লেও উভয় গ্রু‌ফের সংঘর্ষ চলমান ছিল ব‌লে জানায় স্থানীয় এক ব্য‌ক্তি । 

এ বিষ‌য়ে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: লুৎফুর রহমান নাগ‌রিক খবর‌কে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের সাথে আলোচনা করে ঘটনা মীমাংসার চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com