বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান ফে‌ন্সি‌ডিলসহ গ্রেফতার ৩

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৩০ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অভিযানে সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকা হতে ৯৯০ বোতল ফেন্সিডিল, ১৩ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদসহ ৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ক‌রে‌ছে। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও একটি সিএনজি জব্দ করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০২ নভেম্বর ২০২২ইং তারিখ ভোরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে ৯৯০ বোতল ফেন্সিডিল’সহ ০১ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার জোলাই সুধর্ণপুর গ্রামের মৃত আবুল মিয়া এর ছেলে মোঃ মাইনুদ্দিন (২৩)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পৃথক অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ০২ নভেম্বর ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা
জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৩ কেজি গাঁজা ও ০১ বোতল বিদেশী মদ’সহ ০২ জন মাদক
ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার রামরাই গ্রামের মৃত বাবুল মিয়া
এর ছেলে মোঃ আমির হোসেন আকাশ (১৯); এবং কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার তারাশাইল দৌলতপুর গ্রামের মোঃ শাহজাহান এর ছেলে মোঃ
ইউসুফ (২৫)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com