মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যা‌লি ও সভা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২৩৭ বার পঠিত

কমিউনিটি পুলিশিং এর মূল মন্ত্র শান্তি-শৃঙ্গলা সর্বত্র” এ প্রতিপাদ্য‌কে সামনে রেখে কুমিল্লায় কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকালে শহীদ আব্দুল হালিম মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সহযোগিতায় উক্ত অনুষ্ঠান পালন করা হয়।

র‌্যালি ও আলোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন পু‌লিশ সুপার আব্দুল মান্নান বিপিএম বার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সহ সভাপতি পাপড়ী বসু, কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবু জাফর খান, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, পাবলিক প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দরা।

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বেলুন ও কবুতর উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির শুভ উদ্ভোধন করা হয়েছে। ঈদগাহ মাঠ থেকে র‌্যালিটি বের হয়ে ফৌজদারী হয়ে পুলিশ লাইন এসে শেষ হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com