মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সিউলে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৯ অক্টোবর গভীর রাতে হ্যালোইন উদযাপনের সময় দক্ষিণ কোরিয়ার সিউলের ইতাইওয়ানে পদদলিত হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনায় আজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সুকে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, “আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আপনার এবং শোকাহত পরিবার, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি বলেন, “কোরিয়া প্রজাতন্ত্রের দীর্ঘদিনের বন্ধু হিসেবে বাংলাদেশ এই ট্র্যাজেডিতে গভীর সহানুভূতি প্রকাশ করছে এবং এই কঠিন সময়ে প্রজাতন্ত্রের জনগণের পাশে দাঁড়িয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী প্রার্থনা করেন যে, কোরিয়ার জনগণ ও সরকার সাহস ও দৃঢ়তার সাথে এই দুঃখজনক ক্ষতি কাটিয়ে উঠবে।

বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com