মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

খাজা ওসমান খা সিলভার প্যান অ্যাওয়ার্ড পেলেন ১৫ গুণীজন

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পঠিত

বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ গুণিজনকে খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কার্যালয়ের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা প্রধান অতিথি থেকে গুণিজনদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত গুণিজনরা হলেন শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, কবি ফাতেমা ইসরাত রেখা, ননী গোপাল সরকার, আফেন্দি নূরুল ইসলাম, সত্যজিৎ বিশ্বাস, নাজমা মমতাজ, মোছা হাজেরা বেগম; গবেষণায় ড. মো. আবদুল মালেক, জাহাঙ্গীর আলম জাহান; সাংবাদিকতায় আতাউল করিম খোকন, মো. শাহজাহান, এ এস এম হোসাইন শাহীদ, এম মুখলেছুর রহমান; সমাজসেবায় মুহাম্মদ ফজলুল হক ও মুহাম্মদ আবদুর রউফ লিটন।

অ্যাওয়ার্ড কমিটির সভাপতি অধ্যাপক প্রকৌশলী এম এ জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মসিক প্যানেল মেয়র শামীমা খানম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আবদুর রফিক, শম্ভুগঞ্জ জিকেপি কলেজের নির্বাহী পরিচালক লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, সাপ্তাহিক রাজগৌরীপুরের উপদেষ্টা সম্পাদক আজম জহিরুল ইসলাম, ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার।

প্রসঙ্গত, খাজা ওসমান খাঁ ছিলেন বারো ভূঁইয়াদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দুর্গ ছিল ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগরে। ২০১৯ সাল থেকে এসিক অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই বছর পর পর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com