মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মন‌সিং‌হে বীর মুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ১৯২ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুরে বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিন তালুকদারকে (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার বাদ যোহর উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে সদ্য প্রয়াত এই বীরমুক্তিযোদ্ধার জানাজা শেষে নিজ বাড়িতে দাফন করা হয় । এর আগে জানাযা শেষে উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে গৌরীপুর থানা পুলিশের একটি চৌকস দল এই বীরমুক্তিযোদ্ধাকে গার্ড অব অর্নার প্রদান করেন। এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

বীরমুক্তিযোদ্ধা রইছ উদ্দিনের বাড়ি উপজেলার সিধলা ইউনিয়নের মনাটি গ্রামে। তিনি হৃদরোগে ভোগছিলেন ছিলেন। (২৫ অক্টোবর) মঙ্গলবার দিবাগত দিবাগত রাতে এই বীরমুক্তিযোদ্ধা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির উপস্থিত ছিলেন। এছাড়াও গৌরীপুর উপজেলা সহ দুর- দুরান্তের মুসুল্লিয়ান জানাজার নামাযে উপস্থিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com