মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদী‌ঘি‌তে গাঁজাসহ গ্রেফতার ১

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২২৩ বার পঠিত

বগুড়া আদমদীঘি উপজেলার মোড় নামক এলাকা থেকে ২ সে‌টেরম্বন ভোর পৌনে পাঁচটার সময় ছয় কেজি গাঁজাসহ রহিম নামের একজন মাদক কারবারি গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

ফাঁড়ি সূত্রে জানা গেছে, আজ ২৪ অক্টোবর রোজ সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁ গামী শ্যামলী যাত্রীবাহী পরিবহনে মাদক দ্রব্য বহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মুনিরুল ইসলাম তাঁর সঙ্গীয় ফোর্সসহ শহরের বাইপাস সড়ক সংলগ্ন হবির মোড় নামক এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে বাস থামিয়ে তল্লাশি করে নেশা জাতীয় মাদক দ্রব্য ছয় কেজি গাঁজাসহ আসামি রহিমকে হাতে নাতে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামি আব্দুর রহিম (২০) বগুড়া জেলার গাবতলি উপজেলার চকডঙর সুখান পুকুর গ্রামের ইদ্রিস প্রামাণিকের ছেলে। এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল কাদের জিলানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উল্লেখিত স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে বাস তল্লাশি করে উক্ত আসামিকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।

আসামির বিরুদ্ধে আদমদিঘী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com