বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৬১ বার পঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের সাত দফা নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবীতে গণঅনশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল থেকে পাকুন্দিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে এ গণঅনশন কর্মসূচী পালন করা হয়। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার যৌথ আয়োজনে এ কর্মসূচী বাস্তবায়ন হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি গোপল চন্দ্র সরকার।

উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষষের সাংগঠনিক সম্পাদক দিলিপ রবিদাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রঞ্জন সূত্রধর, উপজেলা হরিজন ঐক্য পরিষদের সহ-সভাপতি কাজল বাশপর প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ২০১৮ সালে আওয়ামীলীগ সরকারের নির্বাচনী ইশতেহারে ১. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, ২. বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, ৩. দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, ৪. জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, ৫. অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন, ৬. পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন, ৭. সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রতিশ্রুতিসহ সাত দফা বাস্তবায়নে তাদের প্রতি অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com