মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে বিপুল গাঁজাসহ গ্রেফতার ৪

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ২৩২ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় র‌্যা‌বের পৃথক দু‌টি অ‌ভিযা‌নে ৩২ কেজি গাঁজা ও ২ বোতল স্কার্প সিরাপসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জান‌ায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ অক্টোবর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কাঠেরপুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। মাদারীপুর জেলার শিবচর থানার কাঁঠালবাড়ী
গ্রামের গণি শেখ এর ছেলে মোঃ বাবুল শেখ (৩০) এবং একই থানার কেরানী বাট গ্রামের কুদ্দুস মাদবর এর ছেলে সজিব মাদবর (২৯)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়।

পৃথক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২০ অক্টোবর ২০২২ইং তারিখ রাতে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা ও ০২ বোতল স্কাপ’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো বগুড়া জেলার শেরপুর থানার আশ্রম খাগা গ্রামের মৃত জগদীশ চন্দ্র শীল এর ছেলে শ্রী সুকুমার (৪৮) এবং ২। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার পূর্বধনমুরী গ্রামের মোঃ ইব্রাহীম এর ছেলে মোঃ মাসুদ (২১)।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com