বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী গ্রেফতার

দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ২৯৭ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে স্ত্রীকে হত্যার দায়ে রা‌তেই অভিযান চালিয়ে হত্যাকারী স্বামী আ‌নোয়ারুলকে আটক করেছে থানা পুলিশ।

নিহত গৃহবধুর নাম রোজিনা খাতুন। আটককৃত আনোরুল ইসলাম উপজেলার পয়ারী ইউনিয়নের পয়ারী( আমতলা) ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, আনোয়ারুল ইসলাম পেশায় রিকশা চালক। তিনি বিয়ে করেন ফুলপুর পৌরসভার গোদারিয়া গ্রামের তহুর আলীর মেয়ে রোজিনা খাতুনকে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে আছে। গত বুধবার রাত সাড়ে ১২ টার দিকে আনোয়ারুল রিকশা চালিয়ে বাড়ি গিয়েই স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে দা দিয়ে রোজিনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বাড়ি থেকে পালিয়ে যায় সে ।

এ সময় মায়ের চিৎকারে ঘুম ভাঙে নিহতের মেয়ে রত্না আক্তার মীমের। পরে সে তার নানী রোকেয়া খাতুনকে খবর পাঠিয়ে বাড়িতে নেয়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সুতরহাল শেষে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ঘটনার দিন ফুলপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা করা হয় নিহতের স্বামী আনোয়ারুল ইসলামকে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দা, রক্তমাখা কাপড়সহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

ফুলপুর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন নাগ‌রিক খবর‌কে বলেন, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে আনোয়ারুল। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com