রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ভাড়ায় গাড়ি নিয়ে বিক্রি করে দেওয়া চ‌ক্রের দুই সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২২৮ বার পঠিত

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে দুটি চোরাই মাইক্রোবাসসহ গাড়ি চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। বুধবার (১২ অক্টোবর) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-৩-এর অধিনায়ক লে কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান। গ্রেফতার দুই জন হলেন– মো. আনোয়ার হোসেন (৪২) ও মো. আবুল কালাম (৪৭)।

র‌্যাব কর্মকর্তা আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ‘গ্রেফতার আসামিদের কাছ থেকে দুটি মাইক্রোবাস, একটি মোবাইলফোন, দুইটি সিমকার্ড, দুইটি এনআইডি কার্ড, একটি ভিসাকার্ড, একটি মানিব্যাগ এবং নগদ ৩ হাজার ৮৯৪ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আসামিরা চুরির বিষয়টি স্বীকার করেছে। তারা গাড়ির মালিকের কাছ থেকে ভাড়ায় চালানোর চুক্তি করে গাড়ি নিতো। পরে মালিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিতো। এরপর মালিকের সই জাল করে কম দামে গাড়ি বিক্রি করে দিতো। এসব চোরচক্রের বিরুদ্ধে র‌্যাব-৩-এর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com