সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৮১ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- বিল্লাল হোসেন, রাজু আহমেদ রাজু ও মোসাঃ সালমা আক্তার।

বুধবার (১২ অক্টোবর ২০২২) রাত ৮:১০টায় যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।

গোয়েন্দা তেজগাঁও বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক কারবারি কুমিল্লা জেলা হতে একটি সাদা প্রাইভেটকার যোগে গাঁজা ও ফেন্সিডিল নিয়ে রাজধানীর যাত্রাবাড়ীর দিকে আসছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম যাত্রাবাড়ী থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া এলাকার মেহেদি হাসানের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। কাঙ্ক্ষিত সাদা প্রাইভেটকারটি আসলে পুলিশ ব্যারিকেড দিয়ে থামানোর সাথে সাথে সাদা প্রাইভেটকারটি রেখে পালানোর সময় বিল্লাল, রাজু ও সালমাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে সাদা প্রাইভেটকারটি তল্লাশি করে ৬৩ কেজি গাঁজা ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে। যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-৪৫-৯৬০৪ এবং চেসিস নং NKE 165-7134154.

তিনি বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com