মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহৃত শিশুকে নোয়াখালী থে‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের দেবগ্রাম থেকে অপহরণের তিনদিন পর ১৮ মাস বয়সি শিশু শিফাতকে উদ্ধার এবং অপহরণকারীদের আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নোয়াখালীর সুধারামপুর থানার সোনাপুর গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের সহায়তায় গতকাল বুধবার শিশু শিফাত মোল্লাকে তার মা বাবার কাছে বুঝিয়ে দিতে আখাউড়ায় নিয়ে আসা হচ্ছে। গত রোববার ফারুক নামে এক মাদকাসক্ত ও তার স্ত্রী পৌর শহরের দেবগ্রাম শিববাড়ি সংলগ্ন এলাকা থেকে ১৮ মাস বয়সি ওই শিশুকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। ওই এলাকায় ভাড়া বাসায় থাকেন শিফাতের পরিবার। তার বাবা শিপন মোল্লা পেশায় একজন রাজমিস্ত্রী, মা লাকী বেগম গৃহিণী। তাদের সঙ্গে একই বাড়িতে ভাড়া থাকেন মো. ফারুক ও তার স্ত্রী রুপা বেগম। আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ আলম জানান, অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়ার পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ আছে, তাকে তার মা বাবার কাছে বুঝিয়ে দিতে আখাউড়ায় আনা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com