বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সুব্রত সাংমা হত্যা মামলায় চেয়ারম্যান আওয়াল গ্রেফতার

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২০৭ বার পঠিত

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা হত্যা মামলার আসামি বর্তমান চেয়ারম্যান আব্দুল আওয়াল কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক আনিস আহমেদের নেতৃত্বে বাগেরহাটের মংলা পৌর শহরের মনপুরা ব্রিজ সংলগ্ন তোতার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম নাগ‌রিক খবর‌কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের মোংলা পৌর এলাকার তোতা মিয়ার জামাই রুবেলের বাড়ী থেকে আবদুল আওয়াল কে আটক করা হয়। এ পর্যন্ত হত্যা মামলায় আব্দুল আওয়াল, মো. ইসমাইল হোসেন ও মো. হযরত আলী কে আটক করা হয়েছে।

গ্রেফতার হওয়া আবদুল আওয়াল দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের কাকড়াকান্দা গ্রামের বাসিন্দা। নিহত সুব্রত সাংমা সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের ভাতিজা এবং কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গত ২৯ সেপ্টেম্বর বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে আবদুল আওয়ালের লোকজন হামলা চালায় সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বোন কেয়া সাংমা বাদী হয়ে মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com