সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার চা‌ন্দিনায় ৫”শ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায়ী ফখরুল গ্রেফতার

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৬ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় ৫’শ পিস ইয়াবাসহ ফখরুল ইসলাম (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার খাদঘর অংশে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।আটক ফখরুল ইসলাম পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার খাদঘর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ জানায়,রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘরে নির্মানাধীণ হাইওয়ে থানার দক্ষিণ পাশে অভিযান চালায়। এ সময় ইয়াবা ব্যবসায়ী ফখরুল কে আটক করে। পরে তাকে তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়।আটক ফখরুল দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে খাদঘরসহ বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।
এছাড়াও আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে ওই এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্বুদ্ধ করে আসছিল।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান,নিয়মিত অভিযানের মতো রবিবারও উপজেলার খাদঘর এলাকায় অভিযানে যায় পুলিশের একটি টিম।ওই অভিযানে ফখরুল নামে এক মাদক ব্যবসায়ীকে ৫’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ।পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

সংগৃ‌হিত:

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com