সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২২৫ বার পঠিত
ফাইল ফ‌টো

হোমজাতীয় প্রতিটি কন্যাশিশুর অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য: রাষ্ট্রপতি বাংলা ট্রিবিউন রিপোর্ট ০৩ অক্টোবর ২০২২, ২১:১০ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ( ফাইল ছবি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ( ফাইল ছবি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ‘আজকের কন্যাশিশু আগামী দিনের নারী।

তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রত্যেকটি কন্যাশিশুর অধিকার, শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং প্রতিরোধসহ সমাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যাশিশুদের সুরক্ষিত রাখতে হবে।’ মঙ্গলবার (৪ অক্টোবর) ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সরকার নারী ও কন্যাশিশুদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মেয়েদের বিনা বেতনে অধ্যয়নসহ উপবৃত্তি দেওয়া হচ্ছে।

সরকারের এসব পদক্ষেপের ফলে মেয়েদের শিক্ষার হার বেড়েছে। বাল্যবিয়ে ও যৌতুকের হার কমে এসেছে। মেয়েরা এখন খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে ঈর্ষণীয় সফলতা প্রদর্শন করছে। সম্প্রতি বাংলাদেশের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয়ের মাধ্যমে অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। আমি আশা করি, জাতীয় কন্যাশিশু দিবস উদযাপনের মাধ্যমে কন্যাশিশুর অধিকারসহ সার্বিক বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি হবে এবং দেশের মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে সফলতার পথে আরও দুর্বার গতিতে এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার ইতিবাচক ভূমিকার কারণে আমাদের নারী ও মেয়েরা আজ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠছে। তবে পরিবার থেকেই নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে শিক্ষাদান শুরু করতে হবে। আমি কন্যাশিশুদের সার্বিক সুরক্ষা ও উন্নয়নে সরকারের পাশাপাশি ব্যক্তি-প্রতিষ্ঠান সর্বোপরি সমাজ ও পরিবারকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com