শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পদত্যাগ করে পালালেন বুরকিনা জান্তা নেতা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ২৪৪ বার পঠিত
পদত্যাগ করে পালালেন বুরকিনা জান্তা নেতবুরকিনা ফাসোর জান্তা নেতা রোববার পদত্যাগে সম্মত হন এবং তিনি তা করে দেশ ছেড়ে পালিয়ে যান।

সেনা কর্মকর্তারা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করার ঘোষণা দেওয়ার দুই দিন পর তিনি এ পদক্ষেপ নেন। ধর্মীয় ও সাম্প্রদায়িক নেতারা এ কথা জানান।

এদিকে এ অভ্যুত্থানের ঘটনায় দেশটির অভ্যন্তরে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও নিন্দার ঝড় উঠেছে। খবর এএফপি’র।
এক বিবৃতিতে ধর্মীয় ও সাম্প্রদায়িক নেতারা বলেন, লে: কর্ণেল পল-হেনরি সান্দাওগো ডমিবা ব্যাপক সংঘাত এড়ানোর লক্ষ্যে ‘নিজ থেকেই পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।

তারা আরও বলেন, ধর্মীয় ও সাম্প্রদায়িক নেতাদের উদ্যোগে ডমিবা ও স্বঘোষিত নতুন নেতা ইব্রাহিম ত্রাওরির মধ্যে মধ্যস্থতার পর তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন।

আঞ্চলিক কূটনৈতিক সূত্র জানায়, সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে দেশটিতে অস্থির পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ডমিবা রোববার টোগোর রাজধানী লোমে পালিয়ে যান। গত জানুয়ারিতে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তিনি ক্ষমতা গ্রহণ করেন। ফলে এ বছর পশ্চিম আফ্রিকার দারিদ্রপীড়িত এ দেশে এটি ছিল দ্বিতীয় সেনা অভ্যুত্থানের ঘটনা।

এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, বুরকিনা ফাসোতে শুক্রবারের সামরিক অভ্যুত্থানের ঘটনায় আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। এ সেনা অভ্যুত্থানে যুক্তরাষ্ট্র, আফ্রিকান ইউনিয়ন ও ইসিওডব্লিউএএস’র পক্ষ থেকে নিন্দা জানানো হয়।

তিনি বলেন, ‘বুরকিনা ফাসোর বিভিন্ন অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গ্রুপ এবং অপরাধী চক্র দমনে দেশটিতে শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য বজায় থাকা প্রয়োজন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com