বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আদমদীঘিতে মোবাইলসহ চোর চক্রের সদস্য গ্রেফতার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার রেলওয়ে জংশন খ্যাত শহর সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট এলাকা থেকে মঙ্গলবার সকাল সাড়ে নয় ঘটিকার সময় রশিদুল নামের চোর চক্রের সক্রিয় একজন সদস্যকে ছয়টি মোবাইল ফোনসহ গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশের সদস্যরা।

জানা গেছে, আজ ২৭ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বেলা সাড়ে নয় ঘটিকার সময় আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট এলাকা থেকে ছয়টি মোবাইল ফোনসহ রশিদুল নামের চোর চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পুলিশ ৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে।

গ্রেফতারকৃত আসামি রশিদুল ইসলাম (৩০) নওগাঁ জেলার রানীনগর উপজেলার এনায়েত পুর কাশেমপুর এলাকার তেছের আলীর ছেলে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান বলেন, আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট এলাকায় চোরাই মোবাইল ফোন বিক্রয় করার সময় সাধারণ জনতা রশিদুল ইসলাম নামের ওই মোবাইল ফোন চোরচক্রের সদস্যকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার
করে। এ সময় তার কাছ থেকে ৬টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, গ্রেফতারকৃত রশিদুল ইসলামের নামে আদম দীঘি থানায় একটি চুরি মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com