মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়ার সান্তাহা‌রে ৬ জুয়া‌রি গ্রেফতার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার পঠিত

বগুড়া জেলার আদমদীঘির সান্তাহারে বাসের ভিতর বসে জুয়া খেলার সময় গতকাল সোমবার রাতে ছয় জুয়ারীকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

জানা গেছে, গতকাল সোমবার রাতে সান্তাহার বাসস্ট্যান্ডে পার্কিং করা বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলো, উপজেলার সান্তাহার পৌর শহরের হলুদঘর মহল্লার মতিউরের ছেলে জনি (২৬) পোঁওতা মহল্লার হাফিজুলের ছেলে রুবেল (২৭) রথবাড়ি মহল্লার রইচ উদ্দিনের ছেলে আমিনুল (২৯) মালগুদাম মহল্লার মৃত মোংলা সরদারের ছেলে আলফাজ (৩৭) সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আক্কাস আলীর ছেলে আরিফ ইসলাম (২৪) ও একই এলাকার মৃত কাশেমের ছেলে সফিকুল (২৮)

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, সান্তাহার পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা বাসের ভিতর বসে কয়েকজন ব্যক্তি জুয়া খেলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com