মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বি‌য়ের প্রলোভ‌ন দে‌খি‌য়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করে অর্থ আদায়, অব‌শে‌ষে র‌্যা‌বের হা‌তে আটক

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২৭ বার পঠিত

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ধর্ষ‌ণের ভি‌ডিও গোপ‌নে ধারন করে সামাজিক মাধ্যমে প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে জাহেদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৪ সেপ্টেম্বর রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকা থে‌কে ধর্ষক জা‌হেদ‌কে গ্রেফতার ক‌রে র‌্যা‌বের সদস্যরা।গ্রেফতার ধর্ষক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া (নতুনগ্রাম) গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভিকটিম রুনা (২৬) (ছদ্মনাম) কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কুমিল্লা নগরীর বিভিন্ন হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে সে তাল-বাহানা শুরু করতে থাকে ও গোপনে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের নিকট হতে মোটা অংকের অর্থ আদায় করে।

উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com