রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে শ্বশুর নিহত, জামাই আহত

ময়মন‌সিংহ ব‌্যু‌রো:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ বার পঠিত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে আকবর আলী (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আল আমিন (৩৫) আহত হয়েছেন। আল আমিন সম্পর্কে আকবর আলীর মেয়ের জামাই।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের পলাশতলী দড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকবর আলী ওই এলাকার উসমান আলীর ছেলে।

রাধাকানাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল এহসান উজ্জল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আকবর আলী ও আল আমিন বাড়ির পাশে বেগুন ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে আকবর আলী মারা যায়। এ সময় আল আমিন গুরুতর আহত হয়।

স্থানীয়রা আল আমিনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আল আমিনের অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com