সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের অ‌ভিযা‌নে বি‌ভিন্ন জাল সনদ তৈ‌রি ও বি‌ক্রির অপরা‌ধে গ্রেফতার ১

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৬ বার পঠিত

র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ থানার ইপিজেড এলাকা হতে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলামকে (৩৪) গ্রেফতার ক‌রে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ২২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ বিকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন ইপিজেড এলাকার একটি স্টুডিও দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরী চক্রের মূল হোতা কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোটনা (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত ফজর আলী’র ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩৪) কে গ্রেফতার করা হয়। এ সময়ে তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ০১ টি সিপিইউ, ০১ টি মনিটর, ০১ টি কী-বোর্ড, ০১ টি মাউস, বিভিন্ন ভ‚য়া সনদ, জন্ম নিবন্ধন সনদসহ বিভিন্ন ধরনের নথি-পত্রাদি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার স্টুডিও দোকানের মধ্যে ব্যবসার আড়ালে সে বিভিন্ন প্রকার ভুয়া সনদ, জন্ম নিবন্ধন সনদ, বিভিন্ন কোম্পানীর পরিচয়পত্র এবং স্কুল-কলেজের প্রশংসাপত্র তৈরীর নামে বিভিন্ন লোকজনের সাথে প্রতারণা করে আসছিল এবং এসব ভুয়া সনদ তৈরীর জন্য সে লোকজনের নিকট থেকে মোটা অংকের অবৈধ অর্থ গ্রহণ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসা‌মির বিরু‌দ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com