মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিলীপ কুমার দাস , ময়মনসিংহ ব্যু‌রো:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৬ বার পঠিত
প্রতিকী ছ‌বি

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় গৌরীপুর শাহগঞ্জ সড়কে গাগলার মোড়ে সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে উজ্জল মিয়া (৪৫) নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তি গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের মামুদ নগর গ্রামের মৃত জয়নাল মিয়ার ছেলে। তিনি অচিন্তপুর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। এঘটনায় অন্ততঃ ১০ জন আহত হয়েছেন। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় জহিরুল ইসলাম ছোটন জানান- ঘটনারদিন উজ্জল মিয়া আরও তিনজনকে নিয়ে অচিন্তপুর থেকে মটর সাইকেল চালিয়ে শাহগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় উল্লেখিত এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখী সংঘর্ষ লাগে। এতে মটর সাইকেল চালক উজ্জল মিয়া ঘটনাস্থলে মারা যান ও উভয়যানের দশজন যাত্রী মারাত্মভাবে আহত হন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী নাগ‌রিক খবর‌কে জানান- নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com