বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হ‌লেন অধ্যাপক জামাল নাছের

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৯ বার পঠিত

কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান পদে যোগদান ক‌রেন অধ্যাপক মো.জামাল নাছের।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে রয়েছে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে রাষ্ট্রপতির আদেশক্রমে পদায়ন করা হলো। নিজ বেতন ও বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা পাবেন।

মো.জামাল নাছের ২০১৫ সালে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের উপ-পরিচালক হিসাব নিরীক্ষা পদে যোগদান করেন। পরে কলেজ পরিদর্শক পদে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের মার্চে কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে তার পদায়ন হয়। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হাজতখোলা হাই স্কুল থেকে এসএসসি, ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। তিনি কুমিল্লার নবগঠিত উপজেলা লালমাই’র শিকারপুর গ্রামের ভাষা সৈনিক মো. তাজুল ইসলামের জেষ্ঠ্যপুত্র।

নব নিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোঃ জামাল নাছের বলেন, আমি শুরুতে আল্লাহর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মানে দৃঢ় প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। আর যেহেতু শিক্ষাবোর্ড মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষা পরিচালনা করে থাকে, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে শতভাগ চেষ্টা করব। এটি আমার পূর্বের কর্মস্থল। কাজ করতে আমি সবার সহযোগীতা চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com