মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বগুড়া সান্তাহারে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

আবু বকর সিদ্দিক বক্কর আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি ::
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩২ বার পঠিত

বগুড়া আদমদীঘি উপজেলা ছাতনি গ্রামের সরদার পাড়া মহল্লা থেকে নেশা জাতীয় মাদকদ্রব্য এক গ্রাম হেরোইনসহ আসাদুর নামে একজন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন নাগ‌রিক খবর‌কে বলেন, সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের সরদার পাড়া মহল্লার জনৈক জলিলের বাড়ির সামনে নেশা জাতীয় মাদক দ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো আসাদুর রহমান।

তি‌নি ব‌লেন, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ও আজিমুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাকে তল্লাশি করে তার কাছে থাকা সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো নেশা জাতীয় মাদকদ্রব্য ১গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামি আসাদুর রহমান (৩৫) ছাতনী গ্রামের নিজাম উদ্দিন সরদারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নাগ‌রিক খবর‌কে বলেন গতকাল সন্ধায় হেরোইনসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা চলমান অবস্থায় আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com