মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মনসিংহের ভালুকায় থানার পাশ থেকে যুবতীর লাশ উদ্ধার

দিলীপ কুমার দাস, ময়মন‌সিংহ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৮ বার পঠিত

ময়মনসিংহের ভালুকায় খুরুনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতীর ( ২৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ভরাডোবা হাইওয়ে থানার পাশ্ববর্তী লাগোয়া খিরুনদীর পশ্চিম পাড় থেকে লাশটি থানা পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।

পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় , সোমবার সকালে লোকজন গরু ঘাস খায়ানোর জন্য ভরাডোবা হাইওয়ে থানার লাগোয়া তালুকদারের ভিটায় গেলে খিরু নদীর পাড়ে একটি লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধ গলিত যুবতীর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরন করে।

নিহতের গায়ে ছিল প্রিন্টের জামা ও হলুদ রঙের সালোয়ার। নিহতের পরিচয় সনাক্তের জন্যে পিবি আই এর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিয়ে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সনাক্ত করা যায়নি।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, নিহতের লাশটি অর্ধগলিত থাকায় সনাক্ত করা যাচ্ছে না। পিবিআই এর একটি দল আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যাকান্ড না স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com