বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লার চান্দিনায়চা‌ন্দিনায় কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২২০ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় শক্তি রাণী দাস (২০) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সাড়ে ১২টায় চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন দাসপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত শক্তি রাণী দাস পৌরসভার ৫নং ওয়ার্ড চান্দিনা উপজেলা দাসপাড়া এলাকার প্রাণতোষ দাসের মেয়ে। দুই বোনের মধ্যে শক্তি রাণী বড়। সে চান্দিনা মহিলা কলেজের বিবিএস ১ম বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের পিতা বাড়ির পার্শ্ববর্তী একটি দোকানে ব্যবসা করেন। ছোট বোনকে সাথে নিয়ে মা আলো রাণী দাস পৌরসভা ভবনে নতুন ভোটারের ছবি তুলতে গেলে খালি ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহ’ত্যা করে শক্তি রাণী। খবর পেয়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দীর্ঘদিন যাবৎ ওই কলেজ ছাত্রী মানসিক সমস্যায় ভূগছেন বলে জানান স্থানীয়রা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগ‌রিক খবর‌কে বলেন, ম’রদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃ’ত্যুর মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com